আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

ভুজপুরে ফের চোরাই পাচারকৃত কাঁচা রাবার ভর্তি প্রাইভেট কার আটক

গোপন সংবাদে ভুজপুর থানা পুলিশদল কাজিরহাট এলাকা থেকে প্রাইভেট কার ভর্তি চোরাই পাচারকৃত রাবার আটক করেছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চট্টমেট্টো--১১-০৪২৩ এর চালক অপর পাচারকারী সদস্য পালিয়ে গেছে বলে পুলিশ জানান। আটককৃত রাবারের আনুমানিক মূল্য ৫০,০০০ হাজার টাকা বলে পুলিশ জানান। এই ব্যাপারে ভুজপুর থানা মামলা নং-০৩(১০)১০ইং রুজু করা হয়েছে। উল্লেখ্য যে,গত এক মাসের মধ্যে উপজেলা ফটিকছড়ির তাঁরাকো দাঁতমারা সরকারি রাবার বাগান থেকে কোটি কোটি টাকার রাবার পাচার হলেও ভুজপুর ফটিকছড়ি থানা পুলিশদল প্রকৃত আসামীদেরকে গ্রেফতারে অসহায় হয়ে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুজপুর থানার কতিপয় পুলিশ কর্মকর্তা জানান। উক্ত কর্মকর্তা এলাকাবাসী জানান, পাচারকারী দলের সদস্যরা বিভিন্ন উপায়ে ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। ফলে প্রকৃত আসামীর পরিবর্তে নীরহ লোকজন আসামী হয়ে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ জানা গেছে। গত এক মাসের মধ্যে ভুজপুর থানায় একের পর এক রাবার আটক মামলা হয়েছে। যাহা ভুজপুর থানা মামলা নং- ০১,তাং-০২/১০/২০১০ইং , মামলা নং-০৭,তাং-২৯/০৯/২০১০ইং মামলা নং- ০৩, তাং-০৬/১০/২০১০ইং উক্ত মামলা গুলোর প্রকৃত আসামী কাউকে পুলিশ এই যাব গ্রেফতার করতে পারেনি বলে কতিপয় পুলিশ কর্মকর্তা এলাকাবাসী জানান। ইতিপূর্বে রাবার পাচার সিন্ডিকেট সদস্যদের মধ্যে আলী আক্কাস ভুট্টু, সাব্বির,জাহাঙ্গীর টিপু,জকু নুরুল ইসলাম গংদের নাম চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশ সিন্ডিকেট সদস্যদের মধ্যে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। থানার .সি মো:ইসমাইল অনান্য পুলিশ কর্মকর্তারা জানান, যাদের কাজ থেকে রাবার উদ্ধার করা হয়েছে এবং যারা জড়িত তারা প্রায় ক্ষমতাসীন দলের নেতা কর্মী। এলাকাবাসী আরও জানান, উপজেলা মূখ্য কর্মকর্তা মো:গাউসূল আজম এর নেতৃত্বে হেঁয়াকো বি.ডি.আর সদস্য ভুজপুর থানা পুলিশদল ক্ষমতাসীন দলের নেতা ব্যক্তিগত রাবার বাগানের মালিক মজিবুল হক মজুমদার প্রকাশ, মজু কোম্পানীর রাবার কারখানা তার বাড়ির এক বাসগৃহ থেকে কোটি টাকার রাবার আটক করেছে। ট্রাক ভর্তি অর্ধ কোটি টাকার রাবার আটকের পর উক্ত ভুট্টু থানা থেকে ছাড় নিতে চেষ্টা চালালেও বেরসিক ছেড়েনি। উল্লেখিত রাবার বাগানের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে বর্তমানে করেরহাট ফেনী,হেঁয়াকো গহিরা সড়ক,খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক নাজিরহাট কাজিরহাট সড়ক দিয়ে এই সব কোটি কোটি টাকার মূল্যের চোরাই কাঁচা রাবার পাচার হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এছাড়া উল্লেখিত সড়কে সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ফেনসিডিল,হিরোহিন বিভিন্ন পন্য পাচার হচ্ছে বলে এলাকাবাসী জানান। উপরোক্ত বিয়ষে মুঠোফোনে জানতে চাইলে, চট্টগ্রাম বিভাগের রাবার শিল্প উন্নয়নের মহা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ঘটনার কথা ¯^xKvi করে বাগানের জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

0 comments

ফটিকছড়িতে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন

গত ৬ই অক্টোবর ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটিকছড়ি সেন্ট্রাল স্টুডেন্ট এসোসিয়েশন এবং সেন্টার ফর গুড গভর্ননেন্স এর যৌথ উদ্যোগে তিন মাস ব্যাপী স্কুল ভিত্তিক তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর গুড গভর্ণনেন্স এর সচিব, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ জনাব . তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল। আমন্ত্রিত অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আল মমিন। এছাড়াও ফটিকছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক .তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। প্রত্যেককে ব্যক্তিগত ভাবে এইক্ষেত্রে অবদান রাখতে হবে। তথ্য প্রযুক্তির সুফল জনগন যাতে সহজেই পেতে পারে সে উদ্দেশ্যে আজকের কর্মশালার আমি সফলতা কামনা করছি। বিশেষ অতিথি জনাব. আল মমিন বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বে টিকিয়ে থাকার জন্য অপরিহার্য। তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে বাংলাদেশ আরো অনেক বেশী ¯^wbf©i হতে পারবে। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব, শাহ কামাল, জনাব. ,কে, করিম, কুতুব উদ্দিন চৌধুরী, এন,এম, রহমত উল্লাহ, মোঃ রায়হান খান ঝুমন, মরজিনুর আকতার সানি, মোঃ বোরহান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুল হক। উল্লেখ্য তিন মাস ব্যাপী কর্মশালা ফটিকছড়ির বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিক ভাবে তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করবে।
0 comments

ফটিকছড়ি সওজ বিভাগের জায়গা বেদখলে যাচ্ছে ও কৃর্তপক্ষ রহস্যজনক নীরব


ফটিকছড়ির খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কের উভয় পার্শ্বে সড়ক জনপদ বিভাগের জায়গা ভুমি দস্যূরা দখল করে দোকান পাট পাকা ঘর নির্মাণ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলা ফটিকছড়ির উপ-বিভাগীয় সওজ কার্যালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা রহস্য জনক নীরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, গত তত্বাবধায়ক সরকারের আমলে উল্লেখিত সড়কের উভয় পার্শ্বে অবৈধ দখলদার দোকানপাট কাচাঁ-পাকা ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছিল। বর্তমানে আবারো সওজ বিভাগের উক্ত জায়গা গুলো কতিপয় ভুমি দস্যূরা পুনরায় দখলের জন্য দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। উপজেলা ফটিকছড়ি সওজ উপ-বিভাগ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এলাকাবাসী জানান, এস.ডি.. ¯^-cwiev‡i ফটিকছড়িতে উপস্থিত থাকার কথা থাকলেও তারা ¯^-cwiev‡i চট্টগ্রাম শহরে অবস্থান করে উক্ত এস.ডি. হাটহাজারী,রাউজান ফটিকছড়ির সওজ বিভাগের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তদারকি করে থাকে। এলাবাসীর অভিযোগে আরো প্রকাশ তাদের নিয়মিত তদারকির গাফিলতির দরুন বিভিন্ন প্রকল্পের কাজ অনিয়ম দূনীর্তি চলছে। দেখার যেন কেউ নেয়।
0 comments

ফটিকছড়িতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও প্রধান আসামী গ্রেফতারফটিকছড়িতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও প্রধান আসামী গ্রেফতার

ফটিকছড়ি থানার নব যোগদানকারী .সি.আলতাফ হোসেন গোপন সংবাদে সঙ্গীয় পুলিশদল সাথে নিয়ে পাইন্দং গ্রামে অভিযান চালিয়ে এক বাসগৃহ থেকে ৩৬ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী শারমিন (১৫) কে উদ্ধার প্রধান অপহরনকারী আসামী মো:এমরান কে গ্রেফতার করেছে। এই ব্যাপারে অপহৃতের পিতা- জহুর আহম্মদ এমরানকে প্রধান আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। যাহা ফটিকছড়ি থানা মামলা নং-(১০)২০১০ ইং ধারা নারী শিশু নির্যাতন আইনের ১০() মামলার অভিযোগে প্রকাশ, গত ০৬ই অক্টোবর দিবাগত রাতে এমরান উক্ত স্কুল ছাত্রী শারমিনকে অপহরন করে পার্শ্ববর্তী এক বাসগৃহে বন্দিকরে এক রাত এক দিন জোর পূর্বক নির্যাতন চালালে উক্ত ছাত্রীর শোরচিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এমরানের পক্ষে উক্ত ছাত্রীকে বিবাহ করিতে রাজী না হলে উপস্থিত গণ্যমান্য e¨w³,†g¤^vi গুন্নু এলাকার নেতা তাজুল ইসলামের উপস্থিতিতে বাদী এই মামলা দায়ের করেন। পুলিশ এমরান কে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে এবং অপহৃত ছাত্রী কে অবিভাবকের জিম্মে দিয়েছে বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত এমরান পাইন্দং পাটিয়ারকুল গ্রামের জনৈক আবুল বশরের পুত্র এবং অপহৃত পাইন্দং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার পাইন্দং গ্রামের জহুর আহম্মদের কন্যা বলে পুলিশ জানান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।