আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি বিবিরহাট বাজারে ৭ টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন

ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট বাজারের ৭টি দোকান চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা জানান গত বুধবার দিবাগত গবীর রাতে ৭টি দোকানের থালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে আনুমানিক নগদ ২ র্লাখ টাকা নিয়ে গেছে। এব্যাপারে জাহেদুল ইসলাম চৌধূরী পারভেস বাদী হয়ে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছে যাহা ফটিকছড়ি থানা অভিযোগ জি.ডি নং- ৯৬৩,তাং-২৪-৬-২০১০ইং। চুরিকৃত দোকান গুলো হচ্ছে মোসস আর এ টেড্রাস, তৌহিদ এন্ড ব্রাদার্স, এল.এ ফার্মা, জে.এল এন্টার প্রাইজ,হাজী মুছা এন্ড সন্স, আজমীর পোলট্টি ও জিন্নাত ক্লথ ষ্টোর। অথচ বাাজরে প্রতি রাতে নৈশ প্রহরী ও টহল পুলিশ দায়িত্বে ছিল বলে মালিকরা জানান। উল্লেখ্য যে, গত সোমবার রাতেও চারটি দোকান চুরির ঘটনা ঘটেছে। বারবার এই ধরণের চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন।

0 comments:

Post a Comment