আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ভুজপুরে বজ্রপাতে দুই নিহত চার আহত:

গত বুধবার বিকালে বজ্রপাতে ভুজপুর থানাধীন উত্তর সুন্দরপুর গ্রামে দুই নিহত ও চার ব্যাক্তি আহত হয়েছে। নিহতরা হলো ফাতেমা বেগম(৪০) ও আবদুল কাদের (৮)। আহতরা হলো ফোরকান আলী(৯), ফাতেমা বেগম(৪৫), আমিন (১২) ও আবুল বশর (৩০)। এই ঘটনায় এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে স্থানীয় চেয়ারম্যান ইব্রাহীমের পরামর্শে নিহতদের দাফনের কাজ সম্পূর্ণ করেছে বলে স্থানীয়রা জানান। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

0 comments:

Post a Comment