Pages
ফটিকছড়ি আজকের প্রজন্মের উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়াত দিবস উপলক্ষ্যে স্মরনানুষ্টান অনুষ্টিত
ফটিকছড়িতে কার ভর্তি পেনসিডিলসহ ১ মাদক পাচারকারী গ্রেফতার
ফটিকছড়ি বিবিরহাটে অবৈধ বইপুস্তক বিক্রিকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ৮,২০০ টাকা জরিমানা ও অবৈধ বইপুস্তক আটক
ফটিকছড়িতে স্কুলছাত্রী অপহৃত ও মামলা দায়ের
ভুজপুরে বজ্রপাতে দুই নিহত চার আহত:
গত বুধবার বিকালে বজ্রপাতে ভুজপুর থানাধীন উত্তর সুন্দরপুর গ্রামে দুই নিহত ও চার ব্যাক্তি আহত হয়েছে। নিহতরা হলো ফাতেমা বেগম(৪০) ও আবদুল কাদের (৮)। আহতরা হলো ফোরকান আলী(৯), ফাতেমা বেগম(৪৫), আমিন (১২) ও আবুল বশর (৩০)। এই ঘটনায় এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে স্থানীয় চেয়ারম্যান ইব্রাহীমের পরামর্শে নিহতদের দাফনের কাজ সম্পূর্ণ করেছে বলে স্থানীয়রা জানান। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
ভুজপুরে বিপুল পরিমাণ ভেজাল ঘীর উপাদানসহ ২ ব্যাক্তি গ্রেফতার
বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার ও.সি. মো:ইছমাইল এর নের্তৃত্বে থানা পুলিশদল নারায়ণহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘী তৈরীর উপাদানসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানান, জনৈক সরোয়ার চৌধুরীর ভাড়াটিয়া ঘরে ভেজাল ঘী তৈরী করার সময় হাতেনাতে পুলিশদল দেড় লক্ষ টাকার মূল্যের ভেজাল ঘীর সরঞ্জাম উপাদান উদ্ধার করে এবং ২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আবুল হোসেন (৫০),পিতা- মৃত সফর আলী, সাং- পন্দিদসর,থানা- নরিয়া,জেলা- শরিয়তপুর এবং মোহাম্মদ সোহাগ (২৪), পিতা- আবুল হোসেন, সাং,থানা ও জেলা - ঐ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(গ) ধারা মতে ভুজপুর থানায় মামলা হয়েছে। যাহা মামলা নং - ১১,২৯-০৭-২০১০।
এদিকে গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও.সি. মো:ইছমাইল এর নের্তৃত্বে ভুজপুর থানার পুলিশদল রামগড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বৎসর জেল দন্ডাদেশ পলাতক আসামী মো:হাবিবুর রহমান (৪০),পিতা-মৃত মকবুল আহম্মদ, সাং-হাসনাবাদ, থানা-ভুজপুর,জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে দিঘিনালা থানার ধর্ষণ মামলা নং- ০১(১২)২০১০ রয়েছে বলে ভুজপুর থানা পুলিশ জানায়।
অপরদিকে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হেয়াকো রামগড় ক্যাম্পের সেনা সদস্যরা রামগড় করেরহাটে ১টি বাসে তল্যাশি চালিয়ে কাটুন ভর্তি চল্লিশ বোতল ফেনসিডিল ভারতীয় তৈরি আটক করে ২ যুবককে ভুজপুর থানায় সোর্পদ করেছে। পুলিশ জানান, গ্রেফতারকৃত ২ যুবক ডালিম (২৪) ও সেলিম (২৫) খাগড়াছড়ি এলাকার স্থায়ী বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ধারায় মামলা হয়েছে।
Welcome
Twitter Updates
Blog Archive