ফটিকছড়ির থানা সদরের বাঁশঘাটা, রাজঘাটা, আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের উপর কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত পাকা ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর ধসে যাওয়ার আশঙ্কা ও আশপাশের বসতি ঘর-বাড়ি খালের ভাঙ্গনে ধসে বিলিন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগে প্রকাশ, উল্লেখিত ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর আশপাশের সড়কগুলো ভেঙ্গে গর্তে যাতায়াত বিঘ্ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি এলাকাবাসীর পক্ষে সালাউদ্দিন ও নুরুল আলম সাবেক †g¤^vi গং লিখিতভাবে এক ¯^viKwjwc বালিবন্ধের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফটিকছড়ি ও সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ির বরাবরে পেশ করেছে। বালি পাচারকারীদেরকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করলেও বালি পাচারকারীরা রাত দিন ট্রাকভর্তি বালি বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলন না করে অন্য স্থান থেকে বালি উত্তোলনের জন্য আদেশ দিলেও বালি পাচারকারীরা প্রশাসনের আদেশ-নির্দেশ মানছে না বলে এলাকাবাসীর অভিযোগ। সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা আরও জানান, রাজঘাট, বাশঁঘাট ও ধুরুং স্লুইচগেট পর্যন্ত উভয় কূলবর্তী বাসিন্দাদের বসতিবাড়ি ভেঙ্গে ধসে বিলিন হয়ে যাচ্ছে। এছাড়া আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের ব্রীজের আশপাশের থেকে একই নিয়মে বালি উত্তলনের ফলে ব্রীজগুলো অচিরেই ধসে ভেঙ্গে যাবে। যার ফলে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার এলাকাবাসী উপজেলা থানা সদরের সাথে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মারাত্নক ক্ষতির সম্মুখীন হবে। উপরোক্ত বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ এর কাছে জানতে চাইলে, তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার ভূমিসহ আলোচনা করেছি এবং জেলা প্রশাসককে জানানো হবে। যেহেতু জেলা পরিষদের থেকে বালি পাচারকারীরা বালি উত্তোলনের ইজারা নিয়েছেন। এই ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেন।
Pages
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
►
2010
(42)
-
►
October
(6)
- নির্বাচন প্রস্তুতিতে বিবিরহাট বণিক কল্যাণ সমিতির স...
- ফটিকছড়ি উপজেলা বি.এন.পির মিছিল সমাবেশ
- ভুজপুরে ফের চোরাই পাচারকৃত কাঁচা রাবার ভর্তি প্রাই...
- ফটিকছড়িতে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বো...
- ফটিকছড়ি সওজ বিভাগের জায়গা বেদখলে যাচ্ছে ও কৃর্তপক...
- ফটিকছড়িতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও প্রধান আসামী...
-
►
August
(12)
- ফটিকছড়িতে অপহৃত মা শিশু উদ্ধার ও প্রধান অপহরনকারী ...
- ফটিকছড়িতে ছুরিঘাতে এক ব্যাক্তি নিহত ও ঘাতক গ্রেফতা...
- ভুজপুরে কমিউনিটি পুলিশিং আইন শৃংখলা সভা ও ইফতার মা...
- ফটিকছড়ির অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও প্রধান দুই আসা...
- চোরাই পথে আসা ভারতীয় দুই মোটর সাইকেলসহ দুই যুবককে ...
- ফটিকছড়িতে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
- ফটিকছড়ি আজকের প্রজন্মের উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়...
- ফটিকছড়িতে কার ভর্তি পেনসিডিলসহ ১ মাদক পাচারকারী গ্...
- ফটিকছড়ি বিবিরহাটে অবৈধ বইপুস্তক বিক্রিকারীদের বিরু...
- ফটিকছড়িতে স্কুলছাত্রী অপহৃত ও মামলা দায়ের
- ভুজপুরে বজ্রপাতে দুই নিহত চার আহত:
- ভুজপুরে বিপুল পরিমাণ ভেজাল ঘীর উপাদানসহ ২ ব্যাক্তি...
-
►
June
(20)
- ফটিকছড়িতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ ...
- ফটিকছড়িতে ব্যবসায়ী রফিক হত্যা মামলার অন্যতম আসামী ...
- ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ ২০১০ইং নির্বাচনে বোরহান ...
- ফটিকছড়ি ঝংকার নাজিরহাট হাসপাতাল সড়কটি সংষ্করণ একান...
- আগামীকাল ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২০১০ ই...
- ফটিকছড়ি বিবিরহাট বাজারে ৭ টি দোকান চুরির ঘটনায় ব্য...
- ভুজপুরে ভারতীয় শাড়ী ভর্তি ট্রাক আটক ২ গ্রেফতার
- ফটিকছড়িতে ব্যবসায়ী রফিকের খুনিদের গ্রেফতারে প্রতিব...
- ফটিকছড়িতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ভুজপুরে ডাকাতের গুলিতে এক গৃহকর্ত্রী নিহত
- ফটিকছড়িতে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত ও সড়ক যোগ...
- এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে আমরা ফটিকছড়ি বা...
- ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে ছিন্নমূল শিশুদে...
- বৃষ্টি এলেই মনে পড়ে
- ফটিকছড়ির গৃহবধু দুই সন্তানের জননীকে হাটহাজারী থেকে...
-
►
October
(6)

Dhaka Time





























0 comments:
Post a Comment